নতুন বলে তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১২: ৫৮
নতুন বলে তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

চা-বিরতির পর অস্ট্রেলিয়া নতুন বল হাতে কিছুটা ধার দেখায়। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের হাতে ইনিংসের দ্বিতীয় নতুন বল তুলে দেন অধিনায়ক প্যাট কামিন্স। পুরোনো বলে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বচ্ছন্দ ছিলেন, নতুন বলে সেখানে ব্যাটে-বলে কিছুটা পরীক্ষা নিতে শুরু করেন অস্ট্রেলিয়ার পেসাররা।

৮১তম ওভারে স্টার্ক নতুন বলে নাজমুল হোসেন শান্তকে অস্বস্তিতে ফেলেন। পরের ওভারেই হ্যাজলউডের বলে আসে কাঙ্ক্ষিত সাফল্য। অফ স্টাম্পের বাইরে থেকে ওঠা বলে শান্তর ব্যাটের কিনারা খুঁজে নেন হ্যাজলউড, দ্বিতীয় স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ৮৪ রানে থামেন বাংলাদেশের অধিনায়ক।

শান্ত আউট হওয়ার পর ক্রিজে আসেন লিটন দাস। শান্তর আউটের পর স্টার্কের বলে সিঙ্গেল নিয়ে দলীয় স্কোর তিনশ পার করে বাংলাদেশ। ইনজুরির থেকে দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা লিটন স্টার্কের বলে স্লিপে থাকা স্মিথের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করে সাজঘরে ফেরেন। লিটনের আউটের পর মুশফিক বেশি সময় টিকতে পারেনি। কামিন্সের করা ফিফথ স্টাম্পের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।

এর আগে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তানজিদের ১০১ ও শান্তর ৮৪ রানের ওপর ভর করে ২৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্রিজে মেহেদী ও হাসান মাহমুদ অপরাজিত আছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত