
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই দিন মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতও তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই জুয়েল সরকার গত ২৪ আগস্ট এবং মিরপুর থানার এসআই আজিজুল হক ২৫ আগস্ট পৃথক দুই মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
শুনানির আগে শাহজাহান ওমরকে প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়।
মিরপুর থানার মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর-১০ নম্বরের সুইমিং পুল ও ফায়ার সার্ভিস ভবনের সামনে রাস্তায় অবস্থান করছিলেন মো. মুক্তার হোসেন। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন তিনি। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন মুক্তার। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় মামলা করেন।
বনানী থানার মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বনানী এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন কিশোর সোহাগ। সেদিন দুপুর ২টার দিকে তার বুকে দুটি গুলি লাগে। আহত সোহাগকে উদ্ধার করে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়। অপর গুলিটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয় গুলিটিও বের করা হয়।
এ ঘটনার দুই দিন পর ২১ জুলাই সোহাগের বাসায় হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তার বাবা বনানী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
বিএনপি ছেড়ে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর। সরকার পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৬ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে