২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনের ইতিহাসে প্রথমবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন জোকোভিচ। সংগৃহীত ছবি
ইউএস ওপেনের ইতিহাসে প্রথমবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন জোকোভিচ। সংগৃহীত ছবি

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২-১ সেটে এগিয়ে থাকার পরও চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হার মানেন তিনি।

ইউএস ওপেনের ইতিহাসে এবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো জোকোভিচকে। এ ছাড়া ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকেই তাঁর ছিটকে যাওয়ার প্রথম নজির এটি।

নিউইয়র্কের আর্দ্র পরিবেশে ম্যাচের শুরু থেকেই জোকোভিচকে বেশ অস্বস্তিতে দেখা যায়। দীর্ঘ র‍্যালির পর হাঁপিয়ে ওঠায় প্রথম সেটের নবম গেমের পর কোর্টে চিকিৎসক ডাকতে হয়। প্রথম সেটে ২-০ গেমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেন সার্বিয়ান তারকা। তবে দ্বিতীয় সেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৫-৫ অবস্থা থেকে নাভোনের সার্ভ ভেঙে ৭-৫ গেমে জিতে নেন। তৃতীয় সেটেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক পয়েন্ট নিয়ে ৬-৪ ব্যবধানে জিতে ২-১ সেটে এগিয়ে যান জোকোভিচ।

চতুর্থ সেটে জোকোভিচের খেলার গতি ও শটের শক্তি অনেকটাই কমে যায়। এই সুযোগে আক্রমণাত্মক টেনিস খেলে ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৪৯ নম্বরে থাকা নাভোনে। এরপর নির্ণায়ক পঞ্চম সেটে জোকোভিচকে কোনো সুযোগ না দিয়ে ৬-১ গেমে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন এই খেলোয়াড়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত