স্ট্রিম প্রতিবেদক

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১,২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী
চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এরই মধ্যে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই ভূমি সংস্কার বোর্ডের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
মাঠপর্যায়েও নিয়মিত তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতি মাসে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি আলোচনা করা হয়।

.png)

রপ্তানিমুখী হিমায়িত খাদ্য ও মৎস্য খাতের ভঙুর অবস্থা কাটাতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা।
৩ ঘণ্টা আগে
অর্থনৈতিক টালমাটালের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সবমিলে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
ব্যবসায়িক তথ্য গোপন করে প্রায় ৩১৮ কোটি মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যাটারি প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআরের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। এটি বিনিয়োগ ও অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। রোববার (৩০ আগস্ট) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন বাংলাদেশে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
৭ ঘণ্টা আগে