
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস থেকে নববধূ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাজিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয়। রোববার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে বরযাত্রীরা মাইক্রোবাসে ফিরছিলেন।
বরপক্ষের অভিযোগ, হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০-২৫ যুবক গাড়ি থামায়। এরপর তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে, একপর্যায়ে নববধূকে তুলে নিয়ে যায়।
হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, বরের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মেয়েটির পরিবার জানিয়েছে, অভিযুক্ত মিয়াদ মিয়া দীর্ঘদিন তামান্নাকে উত্ত্যক্ত করে আসছেন।
তিনি আরও জানান, তামান্নার সঙ্গে মিয়াদের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছেন। অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় মিয়াদ ক্ষুব্ধ হয়ে তামান্নাকে তুলে নিয়ে গেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে