স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এই সংখ্যাটা নিয়েই এগিয়ে যাব। আগের হালনাগাদ থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫। নারী ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। আর তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে ১ হাজার ২৬৭।’
এই ভোটার তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘আমার কাছে যতটুকু তথ্য সেই অনুযায়ী আমাদের ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ ডেট দেওয়া হয়েছিল। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্তে যদি পরিবর্তন হয় তাহলে আমি আবারও একটা সংখ্যা আপনাদের বলব। আপাতত এইটুকুই আছে আমার কাছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে, নির্বাচন সম্পর্কে কবে নাগাদ কী হবে, প্রধান নির্বাচন কমিশনার আপনাদের সঙ্গে কথা বলেছেন। কাজেই আমি ওই অনুযায়ী কাজ করছি।’
স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।’
তবে গত ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে জানানো হলে তিনি আরও বলেন, ‘চূড়ান্ত প্রকাশ হয়ে গিয়েছে। আমার কাছে সংখ্যাটা নেই, দুঃখিত।’
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

.png)
%E0%A6%93%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8(%E0%A7%A7%E0%A7%AF)%E0%A5%A4-e55ef3-256x144.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে জিম্মি ও নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।
২৩ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।
৪১ মিনিট আগে-80bdb5-256x144.webp)
ই-গভর্ন্যান্সকে আরও কার্যকর, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মাধ্যমে নাগরিকের সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যা
১ ঘণ্টা আগে-80bdb5-256x144.webp)