স্ট্রিম প্রতিবেদক

চতুর্থবারের মতো এক দিনের ভ্রমণে ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের এই সোনালি ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
প্রতি বিশ্বকাপের আগে বিশ্বভ্রমণে বের হয় এই ট্রফি। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এটি বাংলাদেশে এসেছিল। চলতি বছরের ৩ জানুয়ারি সৌদি আরব থেকে ২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে আজ বাংলাদেশে এল ট্রফিটি।
ট্রফি বিমানবন্দরে অবতরণের পর ইতোমধ্যে সেখানে তা বরণ করা হয়েছে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করেন।
বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি সামনে থেকে দেখার অনুভূতি জানান জামাল ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘গিলবার্তো এসেছেন বিশ্বকাপ ট্রফির সঙ্গে। এটি আমার প্রথম বিশ্বকাপ ট্রফি দেখা, এই অভিজ্ঞতা চমৎকার ছিল।’
আজ ফিফার পৃষ্ঠপোষক কোকা-কোলার সহযোগিতায় দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়ারা সামনে থেকে ঐতিহাসিক এই ট্রফি দেখার সুযোগ পাবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে