স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাতিল করা হলো।
গত বছরের ১ জুলাই মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নিয়োগের মেয়াদ শেষ হতে প্রায় ১০ মাস বাকি ছিল।
দেশের অর্থনীতির নীতিনির্ধারণে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা বিষয়ে নীতিগত পরামর্শ দিয়ে থাকেন।
ড. আখতার হোসেন একাধারে প্রথিতযশা শিক্ষক, গবেষক এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত অর্থনীতিবিদ। তিনি প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি।
১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. আখতার হোসেন। এ ছাড়া ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং কেন্দ্রীয় ব্যাংকে নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনা করেন তিনি।

.png)

ঢাকার সাভার থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জেএমবির সদস্য মোহাম্মদ আরিফের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
১ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা অনুযায়ী রপ্তানি করতে পারেনি। ফলে অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৪১ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে