স্ট্রিম প্রতিবেদক

ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ‘নেভিগেটিং বাংলাদেশ এনার্জি ক্রাইসিস: ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু এ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন জ্বালানিমন্ত্রী।
তিনি জানান, এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। দুটি বয়লার সমন্বয়ের জন্য পুরো সিস্টেম টানা ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যার প্রভাবে সাময়িকভাবে গ্যাসের তীব্র সংকট দেখা দেবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি এফএসআরইউ বসানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। শিল্পে সংকট কমাতে ভোলা থেকে কনটেইনার ট্রাকে গ্যাস পৌঁছানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ব্যাটারিচালিত রিকশাকে ‘গরিবের টেসলা’ আখ্যা দিয়ে বলেন, গভীর রাতে অবৈধ চার্জিংয়ের কারণে বিদ্যুতের পিক আওয়ার বদলে চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। এ ছাড়া সৌরবিদ্যুৎ উৎসাহিত করতে ইনভার্টার ও ব্যাটারির শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার পাশাপাশি পাঁচ বছরের করছাড় সুবিধা দেওয়া হয়েছে।
সংলাপে মূল প্রবন্ধে সিপিডির সিনিয়র গবেষণা সহযোগী ফখরুদ্দিন আল কবির জানান, দেশে ব্যবহৃত বিদ্যুতের ৮৪ শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মাত্র ৪ দশমিক ৫ শতাংশ। জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে তিনি দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বলেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ১০ বছর মেয়াদি সমন্বিত নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আলোচনা করেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ জানান, জ্বালানি সংকটে কারখানায় ৩৫ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমেছে। তিনি শিল্পের সুরক্ষায় ‘রেসকিউ প্যাকেজ’ দেওয়ার দাবি জানান। বিপ্পা সভাপতি ডেভিড হাসনাত দ্রুত ল্যান্ডবেজড বা স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের তাগিদ দেন।
বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ ১৩ লাখ ডিজেলচালিত সেচপাম্প সোলারে রূপান্তরের প্রস্তাব জানান। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণ ও চুরি বন্ধের তাগিদ দেন। সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ নাসিম মঞ্জুর শিল্প উৎপাদন রক্ষায় লোডশেডিংয়ের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশের দাবি জানান। সংলাপে অধ্যাপক সাকিব বিন আমিন ও সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানাও বক্তব্য দেন।

.png)

ঢাকার সাভার থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জেএমবির সদস্য মোহাম্মদ আরিফের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
২ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২৫ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা অনুযায়ী রপ্তানি করতে পারেনি। ফলে অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে