স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে সুগন্ধি চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এর রপ্তানি কোটা কমানোর উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রকৃত রপ্তানির তথ্য জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, স্থানীয় বাজারের চাহিদা ও দাম নিয়ন্ত্রণ বিবেচনায় পূর্বে দেওয়া রপ্তানি অনুমোদন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনেক প্রতিষ্ঠান অনুমোদিত কোটা অনুযায়ী চাল পাঠাতে ব্যর্থ হওয়ায় এই অব্যবহৃত কোটা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বড় মিলমালিকেরা বিপুল পরিমাণ সুগন্ধি চাল অবৈধভাবে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অহেতুক দাম বৃদ্ধি ঠেকাতে মনিটরিং জোরদার করা হবে এবং তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

ঢাকার সাভার থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জেএমবির সদস্য মোহাম্মদ আরিফের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
২ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২৫ মিনিট আগে
ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৪২ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে