
চুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে জানিয়েছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
এর আগে বৃহস্পতি থেকে শনিবার (২, ৩ ও ৪ এপ্রিল) পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও কৃষিশ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। দুপুরের পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যেত। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছিল না লোকজন।
এদিকে রোববার (৫ এপ্রিল) ভোর থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। পরে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ঠান্ডা বাতাস ও মৃদু বৃষ্টির কারণে তাপমাত্রা দ্রুত কমে আসে। এদিন জেলা শহর ঘুরে দেখা গেছে, তাপমাত্রা কমার পর মানুষ আবার স্বাভাবিক কাজে বের হতে শুরু করেছে। রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। দোকানপাটেও ফিরেছে কর্মচাঞ্চল্য।
এর আগে শনিবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় তা বেড়ে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ।
এদিকে শুক্রবার (৩ এপ্রিল) বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই দিন সন্ধ্যা ছয়টাতেও তাপমাত্রা একই থাকলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৫৬ শতাংশে। এছাড়া বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা তিনটায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিনও দেশের সর্বোচ্চ ছিল।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আবহাওয়া এখন সহনীয় রয়েছে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
৩০ মিনিট আগে