স্ট্রিম ডেস্ক

ভারতের অনুমতি না পাওয়ায় নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ। সঞ্চালন লাইনের সক্ষমতার ঘাটতি দেখিয়ে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) এই অনুমোদন আটকে দিয়েছে।
আগামী ১৫ জুন থেকে বাংলাদেশকে কেবল পূর্বনির্ধারিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বিদ্যুৎ স্থানান্তরের জন্য আরও কিছু আইনি প্রক্রিয়া, নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডকে (এনভিভিএন) অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ স্থানান্তরে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছিল। তবে এনভিভিএন জানায়, ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইন এই অতিরিক্ত বিদ্যুৎ বহনে সক্ষম নয়।
এনইএর বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থার্কা বাহাদুর থাপা বলেন, ‘এবার বাংলাদেশে কেবল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে। ভারত আমাদের জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ নেওয়ার মতো সক্ষমতা সঞ্চালন লাইনের নেই।’
এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর এনইএ, এনভিভিএন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর নেপাল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠায়।
নেপালের বিদ্যুৎ ভারতের ঢালকেবার-মুজাফফরপুর ৪০০ কেভি লাইন দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে বহরমপুর-ভেড়ামারা ৪০০ কেভি লাইন দিয়ে বাংলাদেশে পৌঁছায়।
তথ্যসূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে