রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আহ্বান
এদিকে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে একটি বাণী দিয়েছেন রুহুল কবির রিজভী। এতে তিনি দেশ ও বিশ্বের গণতন্ত্রকামী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দেশে একটি কার্যকর, স্থায়ী ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, দিবসটি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তির কথা বলে। বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যেই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। মানবাধিকার রক্ষায় এই দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গণতন্ত্র এমন এক পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হন। গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না এবং জনগণকে ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয় না।’
.png)

-7c29dd-256x144.webp)



-4c41bf-256x144.webp)
