স্ট্রিম সংবাদদাতা

ভারী বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পার্বত্য জেলা বান্দরবানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাত ৯টায় বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশনা সবাইকে যথাযথভাবে মানতে হবে।
এদিকে আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে রোববার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আজ সকাল থেকে যৌথভাবে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পৌরসভা।
রাঙামাটি পৌর এলাকার রাজমনি পাড়া, শিমুলতলী, রূপনগর ও লোকনাথ মন্দির এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে জনগণকে সতর্ক করতে এই মাইকিং চালানো হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙামাটির ১০টি উপজেলায় প্রায় ১০০টির বেশি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, যার মধ্যে কেবল রাঙামাটি শহরেই রয়েছে ২৯টি। দুর্যোগ মোকাবিলায় পৌর এলাকার ১১টিসহ পুরো জেলায় মোট ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, ‘বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং চালানো হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি।’
রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্য চি নু মারমা জানান, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৪৩ দশমিক ০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
ভারী বর্ষণে ভূমিধসে সঞ্চালন লাইনের পোল পড়ে যাওয়ায় বান্দরবান জেলায় সোমবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারী বৃষ্টির ফলে কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে ৩৩ কেভির একটি বৈদ্যুতিক পোল উপড়ে পড়েছে। এ কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কারিগরি দলের পক্ষ থেকে দ্রুত পোল মেরামতের কাজ চলছে এবং কাজ শেষ হলেই পুনরায় বিদ্যুৎ চালু হবে।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে