স্ট্রিম সংবাদদাতা

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে অন্তত ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি।
নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪, জগন্নাথপুরের ৫ জন ও বাকিরা সিলেটের।
নিহতরা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে নুরুজ্জামান সরদার ময়না (৩০), আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান (২৮), ইসলাম উদ্দিনের ছেলে শাহান মিয়া (২৫) এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮)।
জগন্নাথপুরের পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, টিয়ারগাঁও গ্রামের সায়েক মিয়া, চিলাউড়া গ্রামের ইজাজুল, চিলাউড়া হলদিপুর গ্রামের নাঈম হোসেন ও ইছগাঁও গ্রামের আলি আহমদ।
স্বজনের অভিযোগ, দিরাই উপজেলার এক মানবপাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট এবং ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর উপজেলার মৃত চারজন কুলঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
এদিকে, শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক।
উদ্ধার ব্যক্তিরা জানান, সাগরে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।
কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকটে ২২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় সন্দেহভাজন দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

রাজধানীর সন্ধ্যার বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতেই ট্রেন ধরছেন হাজারো ঘরমুখো যাত্রী। রোববার অফিস শেষ করে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
৭ ঘণ্টা আগে
রাশিয়ায় নির্মাণ ও কারখানার কাজের ভিসায় গিয়ে ‘জোরপূর্বক যুদ্ধে’ নিয়োজিত ৩০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
৮ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয় মামলা দেয়। তবে এসব মনিটরিং ক্যামেরার নাম ব্যবহার করে ভুয়া মামলার প্রতারণা করছে একটি চক্র।
৮ ঘণ্টা আগে
ঢাকাসহ চার জেলায় পৃথক ধর্ষণের অভিযোগে উঠেছে। ভুক্তভোগী ও তাঁর স্বজনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৮ ঘণ্টা আগে