স্ট্রিম প্রতিবেদক

প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা আবুল কাসেম ফজলুল হকের সাহিত্যকর্মে দেশ-ভাবনা, রাজনৈতিক চিন্তায় আপোশহীন ভূমিকা, শিক্ষকতা, গবেষণা ও মননশীল লেখালেখির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা তুলে ধরেন। দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে আবুল কাসেম ফজলুল হক মারা যান।
আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন: সংস্কৃতিমন্ত্রী
বাসায় গিয়ে আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মন্ত্রী বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন প্রগতিশীল ও বরেণ্য বুদ্ধিজীবী। মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অধ্যাপক ফজলুল হকের ছেলে লেখক ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে যখন হত্যা করা হয়, তখন শোকে ভেঙে না পড়ে তিনি বলেছিলেন—“আমার সন্তানকে আমি জাতির কল্যাণে উৎসর্গ করলাম।” তার আত্মত্যাগের মানসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
মন্ত্রী জানান, প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনীতিক চিন্তা ও তত্ত্বের জন্য তিনি পরিচিত: মোহাম্মদ আজম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। তিনি মূলত নিরপেক্ষ রাজনীতিক চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত। তার সাহিত্যকর্মে দেশ-ভাবনা ও রাজনৈতিক চিন্তা নিবিড়ভাবে ফুটে উঠেছে।’
বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়: ইউজিসি চেয়ারম্যান
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ। শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটল। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, মুক্তবুদ্ধির চর্চা ও জাতীয় সংস্কৃতির বিকাশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার রচিত গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস হয়ে থাকবে।’
সাহিত্যকর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবাণীতে তিনি বলেন, ‘তিনি নিষ্ঠাবান শিক্ষক, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান এবং অসাধারণ সাহিত্যকর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি ছিলেন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক: ড. সিরাজুল ইসলাম
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এক শোকবাণীতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) বলেন, ‘তিনি ছিলেন একজন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক। তার এই প্রয়াণে বাংলাদেশ একজন গুরুত্বপূর্ণ মনীষীকে হারাল।’

.png)

বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
৪২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের-সংলগ্ন মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের খালপাড় এলাকার মেসে নিজের কক্ষে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। এর আগে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকে মেসের অন্য সদস্যরা।
২ ঘণ্টা আগে
কাবিননামা তৈরি করা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ বিয়েতেই ছিলেন না। কবে, কোথায় বিয়ে হয়েছে সেটিও জানেন না বলে জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
১৪ ঘণ্টা আগে