স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডোবানো অবস্থায় এক ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
জ্বালানি তেল মজুত ও লুকিয়ে রাখার দায়ে নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এই তেল মজুত করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, হিজলবাড়ি বাজারে নজরুল মোল্লার মুদি দোকানদার আছে। সেখানে তিনি সরকার নির্ধারিত অধিক দামে খুচরা ডিজেল বিক্রি করতেন। অভিযানের আগেই তিনি বাড়ি থেকে গা-ঢাকা দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলবাড়ি গ্রামের নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। তবে তল্লাশি চালিয়ে বাড়িতে কিছু পাওয়া যায়নি। তবে বাড়ির পাশের ইব্রাহিম মোল্লার ফাঁকা বাড়ির নিয়ে সন্দেহ হয় তাদের। পরে পুকুরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্লাস্টিকের একটি ব্যারেল। এর ভেতর প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা জনভোগান্তি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে