স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের সাত দিন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল সাড়ে আটটার দিকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টায় সচিবালয়ের নিজ অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
অফিস খোলার দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে।
মতিঝিলের ব্যাংকপাড়াতেও দেখা গেছে একই রকম ব্যস্ততা।
উল্লেখ্য ঈদের ছুটি শেষে সোমবারেই গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগ সোমবারই ঢাকায় পৌঁছান।
গত শনিবার (২১ মার্চ) মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন সাধারণ ছুটি ছিল।
এদিকে সংবাদপত্র শিল্পে টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে।

.png)

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন মাত্র ৪৩ ভোট।
১৯ মিনিট আগে
চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এক সপ্তাহ ধরে জেলার ১১ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে। এরই মধ্যে সীমান্তের ওপারে উজান থেকে আসা ঢলে পানি বাড়ছে এ সব এলাকায়। এতে শুকনো খাবার, সুপেয় পানির অভাবে আছে পানিবন্দি মানুষ। এখনো ঠিক হয়নি কেরানীহাট-বান্দরবান মহাসড়ক।
২৬ মিনিট আগে
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পানি কমার সঙ্গে দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। রোববার সকালে থেকে মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে। তবে পাহাড়ধসে সড়ক খারাপ হওয়ায় দেখা দিয়েছে খাদ্য ও রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার সংকট।
২ ঘণ্টা আগে
বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে বৃষ্টি কমে আসায় জেলা শহরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে পাহাড়ধস এবং পানি জমে থাকায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে