স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে বৃষ্টি কমে আসায় জেলা শহরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে পাহাড়ধস এবং পানি জমে থাকায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।
জেলার সাতকানিয়ার বাজালিয়া এলাকায় সড়ক পানির নিচে থাকায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী দূরপাল্লার বাস চলাচল করতে পারছে না। লামা ও আলিকদমের সড়কও তলিয়ে আছে। রাঙামাটি, রোয়াংছড়ি, রুমা, থানচি ও বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে জেলা শহরের অধিকাংশ এলাকা থেকে পানি কমলেও ব্রিগেড, বেতার ও পুলিশ লাইন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বালাঘাটা ব্রিগেড এলাকা ও পুলিশ লাইনে নৌকায় চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া বাঙ্গালহালিয়ার ব্রিজঘাটায় বেইলি সেতু ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। অবশ্য জেলা শহরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিশুদ্ধ পানি, আলু, সাবান, স্যানিটারি প্যাড, ওরস্যালাইন ও মোমবাতি দেওয়া হয়েছে। ২১৮ শিশুর জন্য গুঁড়ো দুধ, সুজি ও ডায়াপার সরবরাহ করা হয়েছে। আর আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা প্রায় ৩ হাজার ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সাঙ্গু নদীর তীরবর্তী তিনটি উপজেলার বিভিন্ন এলাকা এবং লামা-আলীকদমের নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তবে গতকাল হঠাৎ পানি বাড়ায় অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি। তারা খোলা আকাশের নিচে তেরপল টানিয়ে অবস্থান করছেন। ওইসব এলাকায় এখনও কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানান তারা।

.png)

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পানি কমার সঙ্গে দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। রোববার সকালে থেকে মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে। তবে পাহাড়ধসে সড়ক খারাপ হওয়ায় দেখা দিয়েছে খাদ্য ও রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার সংকট।
১৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতিটি মারা গেছে। বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সম্মিলিত চেষ্টায়ও হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সোয়া ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টি কমতে পারে আগামীকাল সোমবার। তবে কমবে শুধু দক্ষিণাঞ্চলে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে