স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সিমেন্টবোঝাই একটি লরি ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাচ্ছিল। এ সময় পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে গিয়ে লরির সামনে পড়ে। বাসটিকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে যায়। মুহূর্তেই লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের চারজন প্রাণ হারান।
একই সঙ্গে লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশাও। এতে চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর প্রাইভেট কার ও সিএনজিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। নিহত ব্যক্তিদের মরদেহ এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, নিহত ব্যক্তিদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে