স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর দমন নিপীড়ন চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৮ আগস্ট) গাইবান্ধার ফুলছড়িতে উড়িয়া ইউনিয়নের কাবিলপুরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টরা দেশের মানুষের ওপর দমন নিপীড়ন চালিয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
সমাবেশের আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
সমাবেশে ফরহাদ হোসেন জানান, চার বছরের জন্য নদীভাঙন রোধে প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করা হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সরকার চালাতে গিয়ে ভুল হতে পারে, বিরোধীদল ভুল ধরিয়ে দিবে; আমরা শুধরে নিব।’
বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার ফ্যামিলি, কৃষক কার্ড ইতোমধ্যে দেওয়া শুরু করছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সব সেক্টর ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।

.png)

বিভিন্ন সাক্ষীর বর্ণনায় এক-এগারোর সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের তথ্য পাওয়া গেছে। বিচারে পর্যায়ক্রমে এগুলো রিফ্লেকশন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৫ মিনিট আগে
বিগত সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি।
২০ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
৪৩ মিনিট আগে
‘তোক মারলে বাবা পুলিশে। এই পীরগাছার পুলিশে মারলে বাবা। টাকা খ্যায়া মারলে বাবা’। রংপুরের পীরগাছা থানার সামনে ছেলের লাশবাহী অ্যাম্বুলেন্স জড়িয়ে এভাবেই কান্না করেন জাফর আলী বকশী।
১ ঘণ্টা আগে