স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শনিবার (৮ আগস্ট) কমলগঞ্জের চৌমুহনা চত্বরে চা-বাগানের সচেতন ছাত্র-যুবকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন চা-বাগানের শ্রমিক, ছাত্র ও যুবকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চা-শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে তাঁদের মজুরি না বাড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বর্তমান মজুরি দিয়ে চা-শ্রমিকদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতায় চা-শ্রমিকদের দৈনিক মজুরি অন্তত ৫০০ টাকা করা এখন সময়ের দাবি। এ দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া ৫ শতাংশ ইনক্রিমেন্ট-সংক্রান্ত ‘অযৌক্তিক’ গেজেট বাতিল, চা-শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান বক্তারা।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন চা-শ্রমিকরা। প্রয়োজনে দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
চা ছাত্র-যুব পরিষদের নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মী নারায়ণ সুমন, সন্তুষ রবিদাস, বাসুদেব রবিদাস, রাজিব বৌদ্য, সন্তুষ দাস, লক্ষ্মী লাল রবিদাস, সুসান্ত বৌদ্যসহ অন্যরা।

.png)

শিশুর অভিভাবকত্বে মায়ের আইনগত স্বীকৃতি ও পিতা-মাতার সমান অধিকারের দাবিতে ‘শিশুর অভিভাবকত্বের বাস্তবতা, বৈষম্য ও অভিজ্ঞতা’ শীর্ষক সংলাপ হয়েছে।
৯ মিনিট আগে
বিভিন্ন সাক্ষীর বর্ণনায় এক-এগারোর সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের তথ্য পাওয়া গেছে। বিচারে পর্যায়ক্রমে এগুলো রিফ্লেকশন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৪৩ মিনিট আগে
বিগত সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
‘তোক মারলে বাবা পুলিশে। এই পীরগাছার পুলিশে মারলে বাবা। টাকা খ্যায়া মারলে বাবা’। রংপুরের পীরগাছা থানার সামনে ছেলের লাশবাহী অ্যাম্বুলেন্স জড়িয়ে এভাবেই কান্না করেন জাফর আলী বকশী।
১ ঘণ্টা আগে