স্ট্রিম ডেস্ক

অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়। খবর আলজাজিরার।
নিউ সাউথ ওয়েলসের ফিফিল্ডে খনিটি নির্মাণ করবে অস্ট্রেলিয়ার খনি কোম্পানি সানরাইজ এনার্জি মেটালস। এটি হবে স্ক্যান্ডিয়ামের জন্য বিশ্বের প্রথম খনি।
স্ক্যান্ডিয়াম একটি গুরুত্বপূর্ণ বিরল মাটির উপাদান। প্রতিরক্ষা, উড়োজাহাজ ও ডেটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ খাতে এটি ব্যবহার করা হয়। মহাকাশ, ৫জি ও ৬জি টেলিযোগাযোগ প্রযুক্তিতেও এর ব্যবহার রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে খনি খাতের নির্বাহীদের বৈঠকের পর পেন্টাগন এই ঘোষণা দেয়।
সানরাইজ এনার্জি মেটালস জানায়, তাদের ‘সায়ারস্টন স্ক্যান্ডিয়াম প্রকল্প’ পশ্চিমা দেশগুলোর স্ক্যান্ডিয়াম সরবরাহে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে।
স্ক্যান্ডিয়াম সাধারণত অন্য খনিজ উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী। একইসঙ্গে এটি নমনীয় এবং তাপ ও ক্ষয় প্রতিরোধী।
বিশ্বে স্ক্যান্ডিয়ামের অন্যতম বড় মজুত রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। তবে এর সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে চীনের আধিপত্য রয়েছে।
গত বছর প্রতিরক্ষা সামগ্রীতে ব্যবহারের জন্য স্ক্যান্ডিয়ামসহ বিরল খনিজের রপ্তানি সীমিত করে চীন। এরপর নতুন সরবরাহকারীর সন্ধানে নামে যুক্তরাষ্ট্র।
চীনের একচেটিয়া প্রভাব মোকাবিলায় গত অক্টোবরে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিতে দুদেশই বিভিন্ন প্রকল্পে ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।
এদিকে, গত বছর সানরাইজ এনার্জি মেটালসের সঙ্গে চুক্তি করে মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ প্রতিষ্ঠান লকহিড মার্টিন। ওই চুক্তি অনুযায়ী, খনি চালুর পর প্রথম পাঁচ বছর সানরাইজের উৎপাদিত স্ক্যান্ডিয়ামের ২৫ শতাংশ কিনবে লকহিড মার্টিন।
শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিরল খনিজ ও ব্যাটারি প্রকল্পে মোট ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, জাতীয় নিরাপত্তা জোরদার এবং শিল্পনীতিকে শক্তিশালী করাই এর লক্ষ্য।
বর্তমানে বিরল খনিজের ৭০ শতাংশ, প্রক্রিয়াজাতকরণের ৯০ শতাংশ এবং চুম্বক তৈরির ৯৩ শতাংশ চীনের অধীনে রয়েছে।

.png)

যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
১ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। মারিব ও হাদরামাউত প্রদেশে হুতিদের হামলায় সরকারি বাহিনীর ১৭ জন সদস্য নিহত হওয়ার পর, শনিবার (৮ আগস্ট) পাল্টা এ অভিযান শুরু করলো দেশটির সরকারি বাহিনী।
৫ ঘণ্টা আগে
স্পেনের সেউতা দ্বীপে সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের ঢলের পর স্পেন থেকে যাওয়া যাত্রীদের তল্লাশিতে কড়াকড়ি আরোপ করেছিল ইতালি। এর পরিপ্রেক্ষিতে ইতালি থেকে আসা যাত্রীদেরও কড়া তল্লাশির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। খবর রয়টার্সের।
১০ ঘণ্টা আগে