স্ট্রিম ডেস্ক

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এ পরীক্ষার্থীদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক আদেশে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, পরীক্ষার্থীরা কেন্দ্রে কেবল ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
অনুমোদিত মডেলগুলো হলো এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডব্লিউ।
এতে আরও বলা হয়, এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত ‘নন প্রোগ্রামেবল’ হাতঘড়ি ব্যবহার করার সুযোগ পাবে। কোনো ধরনের স্মার্ট ওয়াচ বা ডিজিটাল প্রোগ্রামেবল ঘড়ি কেন্দ্রে নেওয়া যাবে না।

.png)

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
১১ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
১ ঘণ্টা আগে