স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
রাশেদ তিতুমীর বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা, দারিদ্র্যের পরিবর্তিত বাস্তবতা এবং সীমিত রাজস্ব সক্ষমতার প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। অন্তর্ভুক্তি ও বর্জনের ত্রুটি কমিয়ে প্রকৃত দরিদ্রদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের অগ্রাধিকার।
সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্যভাণ্ডারকে আন্তঃসংযুক্ত করার কাজ করছে। জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য একীভূত করে কার্যকর সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম গড়া হবে।
তবে কোনো সামাজিক সুরক্ষা ব্যবস্থাই নিখুঁত নয় উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত তথ্য যাচাই, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ এবং গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে এই কর্মসূচির কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তিনি গবেষক, বিশ্ববিদ্যালয়, থিংক ট্যাংক ও উন্নয়ন অংশীদারদের বাস্তবভিত্তিক গবেষণা ও নীতি-প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

গোলটেবিলে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ‘ওয়ান-ডোর’ বা কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
মূল প্রবন্ধে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, ফ্যামিলি কার্ডকে দারিদ্র্যভিত্তিক ভাতা থেকে ডিজিটাল পেমেন্ট ও তথ্যভাণ্ডারের একক প্ল্যাটফর্ম করতে হবে।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক রবিন বার্জেস ফ্যামিলি কার্ডকে উৎপাদনশীল পেশায় যুক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ দেন।
ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিদ ভাজরিয়াল্লি প্রক্সি মিনস টেস্টের পাশাপাশি স্থানীয় কমিউনিটির মতামত ও ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি গড়ে তোলার ওপর জোর দেন। তিনি প্রতিবন্ধিতা, বার্ধক্য বা মাতৃত্বের মতো বিশেষ ভাতার জন্য পৃথক সুবিধা বজায় রাখারও সুপারিশ করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, চলমান ৯০টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে পুনর্গঠন করে আরও কার্যকর করতে ১০ থেকে ১২টিতে নামিয়ে আনা হবে। অতীতের রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অবসান ঘটিয়ে ‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ বাস্তবায়নে চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধাপে ধাপে আগামী পাঁচ বছরে এটি ২ কোটিতে উন্নীত হবে।
বিআইজিডি ও আইজিসি যৌথভাবে আয়োজিত এই গোলটেবিলে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

.png)

কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
২ ঘণ্টা আগে
কেন্দ্রীয় কারাগারে উজ্জ্বল মিয়া (৩২) নামের এক হাজতি মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে