স্ট্রিম প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত চুরির খবরটিকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে প্রবল ঝড়-বৃষ্টির কারণে আইজিপি মহোদয়ের বাসভবনের বাইরের দেওয়াল সংলগ্ন বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সেই তারগুলো নিয়ে যান। এটি বাসভবনের অভ্যন্তরীণ কোনো চুরির ঘটনা ছিল না।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ দ্রুত অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদমাধ্যম এই তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে