সৌদিতে আগুনে ১৬ মৃত্যু
স্ট্রিম সংবাদদাতা

‘দুই বাবারে হামার বুকে এনে দাও, একবার দেখে কলিজাটা ঠান্ডা করমু’— কথাগুলো বলতে বলতে মূর্ছা যান ময়না খাতুন। সন্তানদের ফিরে পাওয়ার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে নওগাঁর আত্রাইয়ের গন্ডগোহালী গ্রামের বাতাস।
রোববার (৯ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ময়না খাতুনের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। এই দুর্ঘটনায় আত্রাই উপজেলার ১৩ ও নাটোরের নলডাঙ্গার তিনজন মারা গেছেন।
ময়না খাতুন বলেন, ‘কাল (রোববার) সকালে মেজো ব্যাটার সঙ্গে কথা কইছি। কইল— মা, ভালো আছি। তুমি ভাত খাও, তুমি সুস্থ থাইকো। ভাই মালপত্র দিতে গেছে, দ্রুত চলে আসবে।’
এরপরই বদলে যায় সবকিছু। আগুনের মধ্যে থেকেই মোহন তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বলে জানান ময়না খাতুন, ‘ছাওয়াল ভয়েস ম্যাসেজ দিছে। কইছে— মা, দুইটা কথা কমু, আমি আর কথা কমু না। আগুনে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’ কথাগুলোই এখন মায়ের কাছে সন্তানের শেষ স্মৃতি।
মোহনের বিয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ময়না খাতুন। তিনি বলেন, ‘মোহন কইতো— মা, দেশে আইসা বিয়া করমু। দশটা দেখে একটা পছন্দ কইরা বিয়া করমু মা। বাড়ির কাজটাও শেষ করমু।’
মায়ের সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দেওয়া দুই সন্তানকে ফিরতে হবে কফিনে। কান্নাজড়িত কণ্ঠে ময়না খাতুন বলেন, ‘বড় ছাওয়াল গেছে সাত বছর, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনো দিন ছুটিতে বাড়ি আসতে পারেনি। ছাওয়ালটা কইতো— মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি। দেশে আইসা বিল্ডিংয়ের কাজটা শেষ করমু। কিন্তু আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হয়ে গেল আমার!’
স্বজন ও প্রতিবেশীদের চোখেমুখে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, সংসারের দেনা শোধ করার পাশাপাশি বাড়ির নির্মাণকাজ শেষ করে দেশে ফেরার পরিকল্পনা ছিল মোহনের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
৩৮ মিনিট আগে
চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন এই সুবিধা পাবেন।
১ ঘণ্টা আগে
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ একেএম ছামিউল হক (২৭) নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
২ ঘণ্টা আগে