স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, কোরবানির পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটবে না। ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে দমন করবে।’
বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসানো যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সিটি করপোরেশন পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, প্রতি বছর পশু কেনা-বেচা এবং আনা-নেওয়াকে কেন্দ্র করে যানজট হয়। এতে ঘরমুখী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গাড়ির শিডিউলে বিঘ্ন ঘটে। এবার পশু কেনাবেচা নির্বিঘ্ন করার পাশাপাশি যানজট যেন না হয়, তা নিশ্চিতের চেষ্টা করা হবে।
পশুর হাটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব নিরাপত্তার দায়িত্বে থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী দু-একদিনের মধ্যেই কাজ শেষ হবে। এতে গাবতলী-আমিন বাজারের যানজট অনেকাংশে কমে যাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ঈদ ঘিরে জাল নোট ছড়ানো ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে।
চাঁদাবাজিতে যুক্তদের বিরুদ্ধে ১ মার্চ থেকে ডিএমপির বিশেষ অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, গত ৪-৫ দিনে তালিকাভুক্ত ও তালিকার বাইরের অসংখ্য চাঁদাবাজ ধরা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

.png)

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
৯ মিনিট আগে
‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্মটি।
১ ঘণ্টা আগে
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ।
২ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর করবে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে