স্ট্রিম প্রতিবেদক

দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গবেষণা এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, একটি জাতির সামগ্রিক অগ্রগতি কেবল অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; বরং সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার ওপরও নির্ভরশীল। সেই মজবুত ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা শিক্ষা, নতুন গবেষণা এবং আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা গুরুত্বপূর্ণ। গত আট দশক ধরে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিকেল কলেজের অবদান জাতির জন্য গর্ব।
৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি। দীর্ঘ এই পথচলায় এই প্রতিষ্ঠানের অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক দেশে-বিদেশে পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব ও মানবসেবায় বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বর্তমান বিশ্বে চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা দ্রুত পরিবর্তিত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
তিনি আশা প্রকাশ করেন, ঢাকা মেডিকেল কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধারণ করে ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যনেতৃত্ব গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করবে।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৩০ মিনিট আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে