স্ট্রিম ডেস্ক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্র বিক্ষুব্ধ থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় বলেছিল, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি আরও পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে, এরপর উত্তর-পূর্বে অগ্রসর হতে পারে।
ওই সময়ও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত সপ্তাহ থেকে দেশে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রামের বান্দরবান, কক্সবাজার, রাঙামাটিসহ পাঁচ জেলা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা দেখা দেয়। পাহাড়ধস ও পানিতে ডুবে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান।
গত সোমবার থেকে বৃষ্টি কমে এসব এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর।

.png)

হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
৩৬ মিনিট আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, সব বিবেচনা করে সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৌদি আরব, তুরস্ক ও
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
১ ঘণ্টা আগে