হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৭: ০৮
হাম ও উপসর্গ কাড়ছে শিশুর প্রাণ। স্ট্রিম গ্রাফিক
হাম ও উপসর্গ কাড়ছে শিশুর প্রাণ। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ শিশু। সবমিলে হাম ও উপসর্গে মারা গেছে ৯৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩১ হাজার ২৬৪ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৮ হাজার ৮৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত