স্ট্রিম সংবাদদাতা

নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য (এমপি) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। ঢাকায় তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ।
পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের জুলাই আন্দোলনের সময় তৎকালীন এমপি পাভেলের নেতৃত্বে ছাত্র-জনতারদের ওপর হামলা চালানোর অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পাভেল।
জলঢাকা থানার ওসি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়ের করা মামলায় সাবেক এমপি পাভেলের ‘শ্যোন অ্যারেস্ট’ কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গত বছরের ৮ অক্টোবর ইয়াছিন আলী নামে একজন নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। বিচারক তাঁর আবেদন আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছিল। মিছিলটি জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছা মাত্র তাঁদের ওপর লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক দুই এমপি সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা, এনামুল হক।
ওই হামলায় বর্তমান মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তাঁর মাথায় ও হাতে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে ‘আশঙ্কাজনক অবস্থায়’ রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে