স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ও মাথাভাঙ্গা নদী সেতুতে ‘কালেমা খচিত’ সাদা-কালো পতাকা উড়তে দেখা গেছে। কারা, কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, সে বিষয়ে তথ্য নেই পুলিশের কাছে।
রোববার (৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদী সেতুর ওপর ল্যাম্পপোস্টগুলোতে মোট ৩৮টি সাদা-কালো পতাকা টাঙানো হয়েছে। এছাড়া শহরের পুলিশ লাইন্স সড়কের ল্যাম্পপোস্টে এবং পৌর এলাকার ভিমরুল্লাসহ বিভিন্ন বসতবাড়ি ও মুদি দোকানের সামনে বাঁশের খুঁটিতে এ ধরনের পতাকা উড়তে দেখা গেছে।
মাথাভাঙ্গা সেতুর স্থানীয় চা ব্যবসায়ী সোহাগ হোসেন জানান, রোববার সকালে দোকানে এসে তিনি এই কালেমা লেখা পতাকাগুলো দেখতে পান। তাঁর ধারণা, এগুলো রাতের আঁধারে বা ভোরের দিকে টাঙানো হয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো টাঙিয়েছে, সে সম্পর্কে তথ্য দিতে পারেননি স্থানীয়রা।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম আজিজী স্ট্রিমকে বলেন, ‘পতাকা গুরুত্বপূর্ণ জিনিস। কালেমা খচিত পতাকা যত্রতত্র টাঙানো উচিত নয়। এগুলো ছিঁড়ে নিচে পড়ে গেলে কালেমার অসম্মান হয়। কারা বা কী উদ্দেশ্যে এসব করেছে আমার জানা নেই। তবে আমরা খোঁজখবর নেব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
শিক্ষক শাহজাহান আলী বিশ্বাস বলেন, ‘এই পতাকা যদি ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে টাঙানো হয়, তবে তা গ্রহণযোগ্য। কিন্তু কোনো সুবিধাবাদী মহল যদি এই পতাকা নিয়ে অপপ্রচার করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে প্রশাসনের তদারকি জোরদার করতে হবে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে সাদা-কালো পতাকা টাঙানোর খবর গণমাধ্যমে দেখা গেলেও চুয়াডাঙ্গায় এমন কিছু তাঁর চোখে পড়েনি। তিনি বলেন, ‘যদি জেলায় এ ধরনের পতাকা দেখা যায়, তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এগুলো টাঙাচ্ছে তা খুঁজে বের করব। অনুসন্ধানে কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

.png)

তখন রাত প্রায় দুইটা। কলকাতা শহর তখন ঘুমাচ্ছিল। ঘুমিয়ে ছিলেন শিখা ইন হোটেলের অতিথিরাও। কেউ চিকিৎসা করাতে, কেউ আবার ভ্রমণের উদ্দেশ্যে ঠাঁই নিয়েছিলেন কলকাতার নিউ মার্কেটের ১৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। হঠাৎই চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে তাদের।
৮ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
৮ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৯ ঘণ্টা আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে