স্ট্রিম সংবাদদাতা

জয়পুরহাটে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা সোমবার (১৩ এপ্রিল) আত্মসমর্পণ করেছেন। পরে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনুর রহমান শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে নেওয়া আসামিরা হলেন জেলার সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন মন্ডল, একই উপজেলার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ওয়ালিউজ্জামান।
সরকারি কৌঁসুলি জানান, সোমবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আওয়ামী লীগের ৬ নেতা। বিচারক নিশিত কুমার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি প্রহরায় দ্রুত তাদের জেলা কারাগারে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় আসামি ছিলেন ওই আওয়ামী লীগ নেতারা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন বলে জানান আইনজীবী শাহনুর রহমান শাহিন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে