স্ট্রিম প্রতিবেদক

এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবসহ বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে নজরদারি জোরদারে র নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা এ-সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে এবং পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অপচেষ্টা দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবলিক পরীক্ষাসংক্রান্ত যে কোন ধরনের গুজব, প্রশ্নফাঁসের অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার মনিটরিংয়ের জন্য সাইবার মনিটরিং সেল গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিটিটিসিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরুর পর প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, বরং গুজব ছড়ানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আদায় চক্রের কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

.png)

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
১২ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
১ ঘণ্টা আগে