স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার ১০ বছর পূর্তি আজ। ঈদের নামাজের প্রস্তুতি চলাকালে মাঠের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ, এক হামলাকারীসহ নিহত হন ৪ জন। আইনি জটিলতায় এ হামলার বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে।
২০১৬ সালের ৭ জুলাই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের অদূরে মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করে হামলাকারীরা। এ সময় নিজের ঘরের ভিতরে থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানি ভৌমিক। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক হামলাকারী।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ঈদের দিন নামাজের আগমুহূর্তে এ ঘটনাটা ঘটে। মনে হয়েছিল যেন যুদ্ধ শুরু হয়েছিল। তখন আমরা মাটিতে শুয়ে পড়ি। চারপাশে গোলাগুলি হচ্ছে। বিকাল পর্যন্ত চলেছে।
কিশোরগঞ্জে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শাহ্ কামাল সরকার বলেন, ‘জঙ্গি হামলার ঘটনায় ওই বছরের ১৪ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। পরে ২০১৮ সালের ২৬ জুলাই ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আরিফুর রহমান। তাদের মধ্যে ১৯ জন দেশের বিভিন্ন জায়গায় ‘অ্যানকাউন্টারে’ মারা গেছেন। বাকি ৫ জনের ২ জন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বর্তমানে ৩ জন হাজতে আছেন।
বিভিন্ন ধরনের আইনি জটিলতার জন্য আলোচিত এ মামলাটির কার্যক্রম ধীরে চলছে বলে জানিয়ে তিনি বলেন, ‘এ মামলায় ১০২ জন স্বাক্ষীর মধ্যে ৬৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আইও এবং ডাক্তারের সাক্ষীর জন্য প্রসেস দেওয়া হয়েছে। তাদের স্বাক্ষী নেওয়া হলে বিচারের অগ্রগতি হবে। আশাকরি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারব। স্বাক্ষী না আসার কারণে বিচার বিলম্ব হচ্ছে। তা ছাড়া বিচারকের অভাব থাকে। তবে বিচারের কোনো ব্যাঘাত ঘটবে না। চলতি বছরের ৭ সেপ্টেম্বর স্বাক্ষীর জন্য এ মামলার তারিখ নির্ধারণ করা আছে।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৩১ মিনিট আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে