স্ট্রিম প্রতিবেদক

বৈশ্বিক সাহায্য কমে যাওয়ার প্রবণতাকে কেবল সতর্কবার্তা হিসেবে না দেখে আগামী দশকের উন্নয়ন অর্থায়ন কৌশল নতুন করে সাজানোর সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (৮ জুলাই) ‘ওইসিডি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স ২০২৬ রিপোর্ট (এমডিএফআর): পারসপেক্টিভস ফ্রম সাউথ এশিয়া’ শিরোনামের এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, পুঁজিবাজার সংস্কার এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নিজস্ব অর্থায়ন বহুমুখীকরণের পথে হাঁটছে। একই সঙ্গে জলবায়ু, খাদ্য ও জ্বালানি সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তবতায় সাড়া দিয়ে বহুপাক্ষিক সংস্থাগুলোকে তাদের হারানো ‘নৈতিক কর্তৃত্ব’ ফিরে পাওয়ার তাগিদ দেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ওইসিডির যৌথ উদ্যোগে আয়োজিত এই ভার্চ্যুয়াল সংলাপে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আলোচনায় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাংলাদেশ বহুপাক্ষিক অর্থায়নের সুবিধা পেলেও বৈশ্বিক অর্থায়নের এই নেতিবাচক পরিবর্তন এলডিসি উত্তরণের মুখে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
ওইসিডির অর্থনীতিবিদ অঁরি-বার্নার্ড সোলিনিয়াক লেকোমতে বলেন, বহুপাক্ষিক ব্যবস্থার অনন্য মূল্য আজ হুমকির মুখে। যা রক্ষা করতে সাহসী ও সুপরিকল্পিত সংস্কারের বিকল্প নেই।
পাকিস্তানের পক্ষে এসডিপিআইয়ের নির্বাহী পরিচালক ড. আবিদ কাইয়ুম সুলেরি উন্নয়নশীল দেশগুলোকে একক কণ্ঠে কথা বলার আহ্বান জানান এবং জরুরি ও রেয়াতি অর্থায়নকে আলাদা উইন্ডোর আওতায় রাখার তাগিদ দেন।
অন্যদিকে সাউদার্ন ভয়েসের গবেষণা প্রধান ড. প্রত্যুষ শর্মা সতর্ক করেন যে, কেন্দ্রীয় তহবিল কমানো হলে তার নেতিবাচক প্রভাব মাঠপর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডেও পড়বে।
নেপালের প্রেক্ষাপটে ড. পরশ খরেল এবং শ্রীলঙ্কার ড. রওশন অ্যান পেরেরা বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই না হওয়া পর্যন্ত অনুদান ও রেয়াতি অর্থায়নকে অর্থনৈতিক সুরক্ষার সেতু হিসেবে ব্যবহার করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণের স্বার্থে উন্নত বিশ্ব ও দাতা সংস্থাগুলোর জোরালো প্রতিশ্রুতির ওপর জোর দেন।
আলোচকেরা একমত পোষণ করেন যে পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বহুপাক্ষিক অর্থায়ন সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নিজস্ব অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ জোরদার করতে হবে।

.png)

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশটিতে কর্মী পাঠাতে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় ফিরেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। এরআগে, আজ দুপুরে বেনাপোল সীমান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষ কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
৩ ঘণ্টা আগে