স্ট্রিম প্রতিবেদক

খুলনাভিত্তিক ফাতাহ কমব্যাট সিস্টেমে (এফসিএস) জড়িত অভিযোগে গাজীপুর নগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আতাউল্লাহ শাহের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাঁকে গাজীপুর নগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সদস্য শাহেরিন ইরা স্ট্রিমকে বলেন, ‘আমরা জানতে পেরেছি- আতাউল্লাহ শাহ এফসিএসে সরাসরি যুক্ত। গত দুই-তিন মাস তিনি নিষ্ক্রিয়, তাই আমরা বিষয়টি জানতাম না। আতাউল্লাহ শাহ গ্রেপ্তার হওয়ার পরে আমরা বিষয়টি জানতে পেরেছি। এজন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
গত ৫ জুলাই মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে এফসিএসের ৬ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। গ্রেপ্তারদের মধ্যে এফসিএসের প্রশিক্ষণ প্রধান শাহ আমানত সাবির (২৩) ও আতাউল্লাহ শাহ (৩২) রয়েছেন।
ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানিয়েছেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
২ ঘণ্টা আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে