স্ট্রিম প্রতিবেদক

যুবদলের নাম ব্যবহার করে কেউ বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, ‘কেউ অপরাধ করলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ অস্বীকার করত, কিন্তু আমাদের দলের মধ্যে এই কালচারে নেই। অতীতেও ছিল না, এখনও এটি আমরা পরিহার করে চলি।’
যুবদল সভাপতি বলেন, ‘যুবদল একটি বড় সংগঠন, কোনো নেতা-কর্মী বিপথগামী হতে পারে। বিপথগামী হলে তাকে আমরা শাস্তির আওতায় আনব, বহিষ্কার করব। অভিযুক্ত ব্যক্তিকে বহিষ্কারের পরেও যদি কোনো অপকর্ম করে সে দায় যুবদলের নয়।’
মোনায়েম মুন্না বলেন, যুবদলের বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত করা উচিত। আমরা মনে করি, তাদের আইনের আওতায় নেওয়া হবে। সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, তারা বের করবে দোষীদের কারা মদত দিচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনবে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সংগঠনের নানা কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

.png)

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশটিতে কর্মী পাঠাতে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় ফিরেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। এরআগে, আজ দুপুরে বেনাপোল সীমান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষ কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
৩ ঘণ্টা আগে