স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
ক্রিস্টেনসেন বলেন, ‘গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং আমরা পরের পর্বে চলে গেছি। আমি পররাষ্ট্র উপদেষ্টা ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না।’
রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন সময় এল যখন আগামীকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সেখান থেকে চার দিনের সফরে চীন যাবেন তিনি।
অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করা যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থানও ধরে রেখেছে।

.png)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন।
২৩ মিনিট আগে
রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৩৫টি। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৫ মিনিট আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২ ঘণ্টা আগে