স্ট্রিম প্রতিবেদক

মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মগুরুদের ঈদের আগেই মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সম্মানীর পরিমাণ কত হবে, তা নির্ধারণ করতে ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
ভাতার বিষয়ে মাহদী আমিন বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মগুরুদেরও সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং কারিগরি কমিটির মাধ্যমে সম্মানীর হার নির্ধারণ করা হবে।’
দেশের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থা নিয়ে মাহদী আমিন বলেন, ‘সারা দেশে মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ জন্য শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা প্রসারে প্রয়োজনীয় সংস্কার করার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩য় কর্মদিবসে দেশের স্থবিরতা কাটাতে এবং ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ ও সচিবদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
২ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২ ঘণ্টা আগে