স্ট্রিম সংবাদদাতা

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে আটকের পর মারধরে শাহাদাত (২৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বুধবার (২৪ জুন) রাতে মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে শ্যামসিদ্ধি মত্তগ্রাম সড়কের ওপর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে করে শ্রীনগর থানা।
স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল চুরির একটি অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, শাহদাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে