স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের ১ অক্টোবর যোগদান ও ৪ অক্টোবর পদায়নের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ আগস্ট) নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে শাহবাগ থানার সামনের সড়ক ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখে সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।
কয়েক ঘণ্টা অবস্থানের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষকেরা।
গত শনিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে।
এরপরেই আগস্টের মধ্যে যোগদানের দাবিতে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যাতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে নির্বাচিত হন।
এরপর ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাঁদের ডোপ টেস্টসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ যাচাইয়ের হয়।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৬ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১১ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৩০ মিনিট আগে