স্ট্রিম সংবাদদাতা

বরগুনা সদর উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মেয়েও আহত হয়। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ফুলঢলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বিল্লাল (৪৫) ও তাঁর স্ত্রী কমলা বেগম (৪০)। আহত হয়েছে তাদের বড় মেয়ে আরিফা (১২)। আরিফা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাতে বাড়ির সামনে অটোরিকশা চার্জে রেখে ঘুমাতে যান বিল্লাল। সকালে চার্জ হয়েছে কিনা দেখতে সংযোগ খুলে আবার চার্জে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী কমলা বেগম ও মেয়ে আরিফা।
পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক অপূর্ব চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছিল। আহত শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
বরগুনা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)

২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ভোট গ্রহণ ও গণনা শেষে এ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৭ মিনিট আগে
জাতীয় সংসদে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
২৪ মিনিট আগে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর বড় ভাই সাহেব আলী সরদার বলেন, ‘চিকিৎসা শেষে কলকাতার একটি হোটেলে ছিল সাজু। তার ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ জানতে পারি, ওই হোটেলে আগুন লেগেছে। এক আত্মীয়ের মাধ্যমে নিশ্চিত হই, আমার ভাই মারা গেছে। ভাইয়ের সেই ফেরাটা আর হলো না।’
৪৩ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর আজ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোট শুরু হয়। ভোটের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সকল সংসদ সদস্যদের মাঝে ভোটের কার্যক্রম তুলে ধরেন।
১ ঘণ্টা আগে