স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেদেখা যায়, রেলক্রসিংয়ের গেট না তোলায় এক ব্যক্তি গেটম্যানকে ধমক দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা।’
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে স্ট্রিম যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাস্তব ঘটনার নয়। এটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওর অংশ।
অনুসন্ধানে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির মূল উৎস হিসেবে Train with Sayed নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়। ওই পেজে ভিডিওটি ২০২৫ সালের ১২ মার্চ প্রথম প্রকাশ পায়। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘গেইট ম্যানের সাথে এক দফা হাতাহাতি || অতঃপর যা ঘটলো।’
ভিডিও বিশ্লেষণে দেখা যায়, এটি স্ক্রিপ্টেড। ভিডিওর ১ মিনিট ১১ সেকেন্ডে বাইকার গেটম্যানকে থাপ্পড়ের হুমকি দেন। ভিডিওর ২ মিনিট ৪৬ সেকেন্ডের পর ওই বাইকারই দর্শকদের জানান, এতক্ষণ যে ঘটনা দেখানো হয়েছে, সেটি পরিকল্পিত। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের গেট পরিচালনার নিয়ম সম্পর্কে ব্যাখ্যা দেন।
তিনি আরও জানান, লেভেল ক্রসিংয়ের গেট কখন নামানো হবে, তার নির্দেশনা দেন স্টেশন মাস্টার। গেটম্যান নিজের ইচ্ছায় গেট নামাতে পারেন না।
এরপর ৪ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪১ সেকেন্ডে গেট তুলে দিলে সিগন্যাল ‘ডেনজার’ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এর ফলে ট্রেন চালকের সামনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি ব্যাখ্যা করা হয়।
অর্থাৎ, রেলগেটে স্থানীয় নেতার ধমকের দৃশ্য হিসেবে প্রচারিত ভিডিওটি আসলে পরিকল্পিত। এটি বাস্তব ঘটনার ফুটেজ নয়।

.png)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী’ শিরোনামে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছড়ানো হয়েছে এক্সেও। ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাই নতুন বাংল
১৮ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রপতি হয়ে যা বললেন’ দাবিতে ছড়ানো হয়েছে হাফিজ উদ্দিন আহমদের পুরোনো ভিডিও ফেসবুকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘রাষ্ট্রপতি হয়ে জামাত, আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মীদের যা বললেন।’ ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদকে বলতে শোন