স্ট্রিম সংবাদদাতা

টানা দশ বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবী। শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি লেখক-ব্লগার অভিজিৎ রায়। এ সময় সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। ঘটনায় পর দিন শাহবাগ থানায় অভিজিৎ রায়ের বাবা ঢাবির প্রয়াত অধ্যাপক অজয় রায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন ব্লগার ফারাবী।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে একটানা এই কারাগারে বন্দি ছিল। আদালত থেকে বৃহস্পতিবার বিকেলে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয় শফিউর রহমান ফারাবীকে।
মামলা সূত্রে জানা গেছে, অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের করা মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ওই বছরের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড প্রাপ্ত পাঁচজনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে উল্লেখ করা হয়।
এদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবী। পরে নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীকে চলতি বছরের ৩০ জুলাই জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁর জামিনের কাগজপত্র বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে