চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৫: ১৯
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর কাছে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন।

খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই সাতজনকে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে বাধা দেয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তিদের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত