আদানির বন্ধ ইউনিট চালু, গ্রিডে যুক্ত ৯২১ মেগাওয়াট বিদ্যুৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২২: ৫৫
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, ভোগান্তিতে গ্রামের মানুষ। স্ট্রিম গ্রাফিক

কারিগরি ত্রুটি মেরামতের পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট চালু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কেন্দ্রটির বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত হয়। বর্তমানে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ মিলছে।

গত ২১ এপ্রিল রাতে ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় দেশে ব্যাপক লোডশেডিং হয়।

আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে আসে। এখন বন্ধ ইউনিটটি চালু হওয়ায় সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য চুক্তি করে। পিজিসিবির তথ্য বলছে, রাত ৯টায় আদানি পাওয়ার থেকে ৯২১ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত