স্ট্রিম সংবাদদাতা

ফসলি জমির ওপর পড়ে হাউমাউ করে কাঁদছেন এক গৃহবধূ। মধ্যবয়সী এক পুরুষ দাঁড়িয়ে থেকে পা দিয়ে সজোরে তাঁকে আঘাত করছেন। রামদা হাতে তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন আরেকজন। এই সময় পাশের সড়কে দাঁড়িয়ে এই দৃশ্য ধারণ করছেন কেউ। তিনি আর্ত-চিৎকার করছেন, ‘এই দেখেন আমার মাকে মারতেছে, এই দেখেন।’ এতে ক্ষিপ্ত হয়ে মারতে থাকা লুঙ্গি পড়া লোকটা তাঁকে ধাওয়া দেন, ‘আবার ভিডিও করছে’ বলে। প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে কারও নাম ধরে ডাকতে থাকেন ভিডিও করা লোকটা।
মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিও বুধবার (২৩ জুলাই) রাতেই ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এর প্রতিবাদ জানান। স্ট্রিমের পক্ষ থেকে ফ্যাক্টচেক করে এই ভিডিওর সত্যতা পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের মনিপুর গ্রামের। পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামে মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী নীলা রানীকে (৪৪) বুধবার সন্ধ্যার দিকে মারাধর করে প্রতিপক্ষের লোকজন।
এদিকে নীলা রানীকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য বাবুল রহমানসহ তাঁর দুইভাই ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পরে পুলিশ তাঁদের একজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
নীলা রানীর ছেলে হৃদয় ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ফসলি জমি দেখে বাড়ি ফিরছিলেন নীলা রানী। পথে তাঁকে একা পান সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তাঁর দুই ভাই তরিকুল রহমান ও শরিফুল ইসলাম এবং ছেলে মুন্না। পূর্ব শত্রুতার জেরে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নীলা রানীকে হত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘উপজেলার মনিপুর গ্রামে একজন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করেছি। বাকিদের আটকের অভিযান চলছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে