স্ট্রিম সংবাদদাতা

ফেনী শহরে বহুতল ভবনের গাড়ি রাখার নির্ধারিত জায়গায় (পার্কিং স্পেস) দোকানপাট পরিচালনার অভিযোগে ২২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। যানজট নিরসন ও বিল্ডিং কোড কার্যকরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ২১ মে লাইসেন্স বাতিলের আদেশ জারি করেন ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা।
পৌরসভা সূত্রে জানা যায়, ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের কয়েকটি বহুতল ভবনের বেজমেন্টে গাড়ি রাখার জায়গায় দোকান বসিয়েছে মালিকপক্ষ। ফলে এসব ভবনের ক্রেতা ও সেবাগ্রহীতাদের গাড়ি রাস্তায় পার্কিং করতে হয়, যা শহরে তীব্র যানজট সৃষ্টি করছে। প্রশাসন জানায়, ভবন নির্মাণ বিধিমালা মেনে পার্কিং স্পেস সচল করতে আগে কয়েকবার নোটিশ দেওয়া হলেও কোনো পক্ষই তাতে কর্ণপাত করেনি।
বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্ট, ইত্যাদি হোটেল, ভাবনা সুজ, আনিকা সুজ, কে এস অ্যান্ড কোং এবং চায়না লেদার হাউসসহ মোট ২২টি দোকান। এ ছাড়া শেখ আহমদ টাওয়ার, ফাহাদ ভবন, সূচনা সেন্টার, গ্রিন টাওয়ার ও শাহ আলম টাওয়ারের পার্কিং স্পেসে অবস্থিত দোকানগুলোও এই আদেশের আওতাভুক্ত।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দিন জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৮৬ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে শহরের সব ভবনের পার্কিং স্পেসে থাকা অবৈধ দোকানের লাইসেন্স বাতিল করা হবে এবং ভবন মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মার্কেট সিলগালা বা জরিমানার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।
এদিকে ‘গার্ডেন রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী নুরুল আফসার কবির শাহজাদা অভিযোগ করে বলেন, ‘আমাদের কোনো নোটিশ না দিয়েই লাইসেন্স বাতিল করা হয়েছে। ১১টি সরকারি সংস্থার ছাড়পত্র ও কোটি টাকা বিনিয়োগ করে আমরা ব্যবসা শুরু করেছি। জায়গাটি অবৈধ হলে কর্তৃপক্ষ কেন আগে ট্রেড লাইসেন্স দিয়েছিল?’ তিনি আরও দাবি করেন, শহরে অন্তত ৫০টি ভবনে একইভাবে পার্কিং স্পেস দখল করে ব্যবসা চললেও রাজনৈতিক কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

.png)

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর। গ্যাসের আশায় জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার চালকরা। কেউ স্টিয়ারিংয়ে মাথা রেখে, কেউ পাম্পের প্রাঙ্গণে শুয়ে সময় কাটাচ্ছেন। ময়মনসিংহ থেকে রোগী নিয়ে জামালপুরে আসা অ্যাম্বুলেন্স চালক আফজাল মি
৪ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সময়ে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরকারের প
৪ ঘণ্টা আগে
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক
৪ ঘণ্টা আগে
চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
৫ ঘণ্টা আগে